আপুরা যখন ইউজ করে কোন প্রডাক্ট এর রিভিউ শেয়ার করেন,মন দিয়ে পড়ি,আপনাদের রিভিউ দেখে দেখে নিজের জন্য ও প্রডাক্ট চুজ করি,এই রিভিউ শেয়ার করার ব্যাপার টা খুবই ভালো লাগে আমার,এতে করে অন্যদের প্রডাক্ট চুজ করতে ইজিয়ার হয়!
আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার মোস্ট ফেভারিট একটা শাওয়ার আইটেম নিয়ে,বডি আমার বরাবর ই ড্রাই,তো যখন শাওয়ার নেয়ার সময় সোপ ইউজ করতাম আরো রুক্ষ হয়ে যেতো,যখন জানতে পারলাম তখন থেকেই শাওয়ার জেল আর এই বাথ সল্ট আমার সবচাইতে প্রিয় সঙ্গী,সপ্তাহে প্রায় রেগুলার ই ইউজ করি ইনাকে,শাওয়ার নেয়ার ১৫ মিনিট আগে থেকেই স্ক্রাব করি,কনুইয়ের ভাজে,ঘাড়,গলা,পায়ের পিগমেন্টেশন বিশেষ করে যখন সানট্যান পড়ে যায়,তখন এটা একদম ফার্স্ট এইডের মতো কাজ করে,আর স্কিন কে একদম সফট তুলতুলে করে দেয়,বেবি স্কিন যাকে বলে! আর সবচাইতে মজার ব্যাপার হলো এটার একটা মিস্টি fragrance,ইউজ করে নিজের কাছেই এত ভালো লাগবে ফর শিওর!
আর যেহেতু ৩৮০ গ্রাম এর টিউব,একবার পার্চেসেই বেশ অনেকদিন চলে গেছে,সবমিলিয়ে মাস্ট বায়িং একটা শাওয়ার টুল মনে হয়েছে আমার,এরপরে এটার রোজ ফ্লেভার টা ট্রাই করার ইচ্ছে আছে❣️