চুল পড়ে যাচ্ছে, খুশকি হচ্ছে অথবা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এরকম প্রবলেম যাদের আছে, তাদের জন্য আমলকীর প্যাক খুব ভালো কাজ করে🫰
আমলাতে আছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস🎀
আয়রন চুলের গ্রোথ বাড়াতে হেল্প করে🎀
প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং অর্থাৎ অকালে চুল পেকে যাওয়া রোধ করে🎀
ফ্যাটি অ্যাসিড চুলকে হেলদি ও শাইনি করে🎀
কয়েকটা রেসিপি শিখিয়ে দিই আসেন-
১।আমলার গুঁড়োর সাথে মেথি, ১টি ডিমের সাদা অংশ ও কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্স করে স্মুথ পেস্ট বানিয়ে নিন। এবার স্ক্যাল্পে ও চুলে এই প্যাকটি ভালোভাবে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট রেখে দিন। তারপর আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাকটি ১/২ দিন ব্যবহার করলে এটি হেয়ার গ্রোথ বাড়াতে হেল্প করবে, চুল পড়াও কমিয়ে আনবে। গরমে চুল পড়া নিয়ে যারা স্ট্রাগল করছেন, তারা এই হেয়ার প্যাকটি মাস্ট ট্রাই করুন।
২. আমলা পাউডারের সাথে টক দই ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। গরমে যাদের ইচি স্ক্যাল্প ও ড্যানড্রাফের সমস্যা হচ্ছে, তাদের জন্য এটি বেশ ইফেক্টিভ। এই প্যাকটি খুশকি দূর করার জন্য বেশ কার্যকরী। ভালোভাবে পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলার এই প্যাকটি চুলের খুশকি, ড্রাইনেস ও ফ্রিজিনেস কন্ট্রোল করতে সাহায্য করবে।
৩. আমলা পাউডার বাদাম তেল বা আমন্ড অয়েল, টক দই আর হেনা পাউডার এর সাথে মিক্স করে পেস্ট বানিয়ে নিন। এবার চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটির উপকার দ্রুত পেতে চাইলে সপ্তাহে ১/২ দিন ব্যবহার করতে হবে। এই মাস্কের উপাদানগুলো প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং প্রিভেন্ট করবে এবং চুলকে করবে ম্যানেজেবল।