ড্রাই, ফ্রিজি হেয়ারের জন্য আমন্ড অয়েল কিন্তু একদম ব্লেসিং। আমন্ড অয়েল প্রাকৃতিক এমোলিয়েন্ট (emollient) হিসেবে কাজ করে অর্থাৎ এটি ব্যবহার করলে হেয়ার টেক্সচার স্মুথ হয়ে যায়। আমন্ড অয়েল রেগুলার হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করলে আপনার চুল হবে সুপার সফট। এতে চুল আঁচড়ানোর সময় জট ছাড়াতে সুবিধা হবে, হেয়ার ব্রেকেজ কমে আসবে এবং যেকোনো হেয়ার স্টাইলিং করাও সহজ হয়ে যাবে।
এতে থাকা ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড চুলের আগা ফাটা রোধ করে এবং চুলকে হেলদি রাখে। তাই চুল ঝরে পড়া ও ভেঙে যাওয়া কমায় বলে ওভারঅল চুলের গ্রোথকে স্লো করতে পারে না, যে কারণে চুল দ্রুত বাড়ে এবং ঘন হতে থাকে