মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়,মুলতানি মাটি স্ক্রাব হিসেবেও খুব ভালো কাজ করে।এটি মুখের রোমকূপের ময়লা ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে ব্রণের সংক্রমণ কমে যায়৷অনেকেরই একটা কমন সমস্যা হল যে হাত পায়ের রঙ মুখের রঙ থেকে কালো হয়,হাত পায়ের সানট্যান,পিগমেন্টেশন কমাতে সেই আদিকাল থেকেই ইউজ করে আসা একটা সুপ্রীম আইটেম এটা🎀
এই তো গেলো মুখের যত্নে মুলতানি মাটি?চুলের যত্নে মুলতানি মাটির উপকারিতা সম্পর্কে জানেন?রুক্ষ এবং প্রাণহীন চুলের জন্য ৪ চা চামচ মুলতানি মাটি, আধা কাপ টক দই, অর্ধেক লেবুর রস মিশিয়ে ইউজ করে পেয়ে যাবেন ঝলমলে,সিল্কি,শাইনি ইফেক্ট💙