মাল্টিটাস্ক করবে এমন একটা প্রডাক্ট এই টি ট্রি অয়েল,একাধারে ট্রি অয়েলকে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (Anti-bacterial), অ্যান্টি-ফাঙ্গাল (Anti-fungal) এবং ন্যাচারাল অ্যান্টি-সেপটিক (Anti-Septic) বলা হয়,কেন বলা হয়?তাহলে চলুন জেনে নেই-
🎀যারা ড্রাই স্কিনের অধিকারী তাদের তো স্কিন রুক্ষ হয়ে যাওয়া একটা সাধারণ সমস্যা। রাতে মুখ ধুয়ে নিয়ে রাতের ময়েশ্চারাইজারের সাথে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন এবং এটা পুরো মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে সফট সফট স্কিন পেয়ে যাবেন।
🎀ব্রণ সারাতে টি ট্রি অয়েল অনেক পরিচিত। ব্রণ সারিয়ে তুলতে, একটি কটন প্যাড নরমাল পানিতে ভিজিয়ে নিয়ে এতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নিন। এই অয়েলটা আপনার ব্রণের এড়িয়াতে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর মুখ ফেইসওয়াশ দিয়ে ধুয়ে রেগ্যুলার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে কয়েকদিন চালিয়ে যান, দেখবেন ব্রণ কমে গিয়েছে।
🎀যেকোনো ধরনের স্কিন ইরিটেশনে টি ট্রি অয়েল বেশ কাজে দেয়,আমাদের অনেকেরই স্কিনে চুলকানি,বাম্পস এর প্রব্লেম এর জন্য বেস্ট সলিউশন এই অয়েল।
🎀চুলে উকুন আমাদের জন্যে একটি বড় সমস্যা। একবার এই উকুন ছড়ালে সহজে যেতেই চায় না এবং বংশ বৃদ্ধি করতেই থাকে। উকুন তাড়াতে টি ট্রি অয়েল বেশ কাজের
🎀 হেয়ার গ্রোথ বৃদ্ধি এবং চুলকে স্ট্রং বানাতে টি ট্রি অয়েল বেশ উপকারী। ১ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েলের সাথে ৫-৬ ড্রপ টি ট্রি অয়েল মিশিয়ে নিন এরপর স্কাল্পে ম্যাসেজ করুন।
🎀খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। হাতের আঙ্গুলের সাহায্যে স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটির সাহায্যে খুব জলদিই খুশকি দূর হবে।
তো হলো না অল ইন ওয়ান একটা অয়েল?👀