রোজমেরি শুনলেই চোখে ভেসে ওঠে পিজ্জা, পাস্তা অথবা মুখরোচক কোনো খাবারের কথা। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়া রোজমেরির যে আরো ব্যবহার আছে, তা কি জানেন? রোজমেরির আরেকটি গুণ হলো আমাদের চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে এটি🍂
অনেক চুলের যত্ন বিশেষজ্ঞ রোজমেরিকে চুলের বৃদ্ধির পাওয়ার হাউস হিসাবে বর্ণনা করেছেন।এতে থাকা hemisqualane হেয়ার গ্রোথ প্রোমোট করে, যা এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত। স্টাডিতে দেখা গেছে, রোজমেরি অয়েল স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়। এর ফলে চুলের ফলিকলগুলোতে অক্সিজেন ও পুষ্টি শোষণের হার বেড়ে যায়, যা চুলের বৃদ্ধির জন্য জরুরী। এছাড়াও এটি অ্যালোপেশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
চুলের ঘনত্ব এবং বৃদ্ধির পাশাপাশি, এটি মাথার ত্বককে প্রশমিত করে এবং পরিষ্কার করে।রোজমেরি তেলে উপকারী রোজমারিক অ্যাসিড এবং কার্সনিক অ্যাসিড ছাড়াও রয়েছে রোজমারিনিক অ্যাসিড, ক্যাফেইক অ্যাসিড, চুল মসৃণকারী স্যাপোনিন এবং ট্যানিন,তাই ঝলমলে সিল্কি,মজবুত চুল পেতে হেয়ার কেয়ার রুটিনে এড করে নিতে পারেন রোজমেরি অয়েল💟