Lilac Spf15+ Lip balm 😍
প্রথমেই, লাইলাক লিপবাম এর প্যাকেজিং আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। খুবই ডিফরেন্ট এবং ইউনিক! একদমই সিম্পল দেখতে। অনেকটাই ওভাল শেইপ🎀
লাইলাক লিপবাম ৪টি ফ্লেভারে এভেইলেবল স্ট্রবেরি, রোজ, কোকোয়া এবং রজনীগন্ধা। প্রতিটির স্মেলই খুবই সুন্দর। যারা একটু মিষ্টি বা হালকা কড়া স্মেল পছন্দ করেন তারা স্ট্রবেরি এবং কোকোয়া কিনতে পারেন। আর যারা একটু মাইল্ড এবং রিফ্রেশিং কিছু পছন্দ করেন তারা, রোজ এবং রজনীগন্ধা এই ফ্রেভার দুটি ট্রাই করে দেখতে পারেন।
যাদের লিপ্স পিগমেন্টেড তারা অবশ্যই spf যুক্ত লিপবাম ইউজ করবেন। ঠোট কালো হয়ে যাওয়ার ভয়ে যারা লিপ্সটিক ইউজ করতে চান না তারা এই লিপ বামটি ইউজ করতে পারেন টিন্টেড হওয়ায় আলাদা করে লিপ্সটিক ইউজ করা লাগবেনা 🎀