ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল❤️
অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগালে সেটা স্যুট করছে না। তাহলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো স্কিন বা হেয়ার কেয়ারে কীভাবে ব্যবহার করবো? চিন্তার কিছু নেই, সুদিং জেল হতে পারে আপনার জন্য ইজি সল্যুশন!সুদিং জেল লাইট ওয়েট হয়, তাই খুব সহজে ত্বকের ভেতর প্রবেশ করতে পারে। এছাড়া সুদিং জেল ত্বকে খুবই রিফ্রেশিং, কুলিং এবং রিল্যাক্সিং ইফেক্ট দেয়।
ত্বককে ময়েশ্চারাইজড রাখতে অ্যালোভেরা সুদিং জেল🌿
অ্যালোভেরা স্কিন ও হেয়ারের জন্য বেশ ইফেক্টিভ একটি ইনগ্রেডিয়েন্ট। অ্যালোভেরা জেল কিন্তু অয়েলি একনে প্রন স্কিনেও খুব ভালো কাজ করে।অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনের জন্য তো বটেই চুলের জন্যও উপকারী। কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে রাখে হেলদি
শুধু তাই না, চুলকে সফট, স্মুথ ও শাইনি করতে চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ইচি স্ক্যাল্প এবং ড্যানড্রাফের সমস্যা থাকলে অ্যালোভেরা হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন।