ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল❤️
অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগালে সেটা স্যুট করছে না। তাহলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো স্কিন বা হেয়ার কেয়ারে কীভাবে ব্যবহার করবো? চিন্তার কিছু নেই, সুদিং জেল হতে পারে আপনার জন্য ইজি সল্যুশন!সুদিং জেল লাইট ওয়েট হয়, তাই খুব সহজে ত্বকের ভেতর প্রবেশ করতে পারে। এছাড়া সুদিং জেল ত্বকে খুবই রিফ্রেশিং, কুলিং এবং রিল্যাক্সিং ইফেক্ট দেয়।
সানট্যান কমাতে টমেটো সুদিং জেল🍅
টমেটো ট্যান রিমুভের জন্য অসাধারণ একটি ইনগ্রেডিয়েন্ট, এটা আমরা কম বেশি সবাই জানি। রেগুলারই আমাদের বাইরে বের হতে হচ্ছে, যার কারণে ত্বকে খুব সহজেই সান ট্যান পরে যায়। স্কিন কেয়ারে যদি টমেটো সুদিং জেল অ্যাড করা হয়, তাহলে ত্বকের কালচেভাব দূর হওয়ার পাশাপাশি স্কিন হবে গ্লোয়িং এবং হেলদি।এর বেস্ট পার্ট হচ্ছে এটি সব ধরনের স্কিনের জন্যই উপযোগী।এতে প্রচুর পরিমাণের এসকরবিক এসিড রয়েছে, যা স্কিনের জন্য বেনিফিসিয়াল। ভিটামিন-সি তে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিক্যালসের ড্যামেজ রিপেয়ার করে
এই সুদিং জেলটি আর্লি এজিং প্রভেন্টও করে
এটি ব্যবহারে স্কিন সফট ও ময়েশ্চারাইজড হবে।