মাইসেলার ওয়াটার, ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই কাজের! বলা যায়, এটি একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট,স্পেশালি যারা রেগুলার মেকআপ করেন বা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন, তাদের কাছে এই নামটি খুবই পরিচিত।
মাইসেলার ওয়াটার আসলে কী? সহজ ভাষায় এটি হচ্ছে এক ধরনের মাল্টি ফাংশনিং ক্লিনজিং সল্যুশন যেটা ত্বককে পরিস্কার করার পাশাপাশি টোনিংয়ের কাজও করে। এটি ত্বকের উপরে খুবই জেন্টলি কাজ করে স্কিনের ব্যারিয়ারকে সুরক্ষিত রাখে।সব ধরনের ত্বকে স্যুট করে মাইসেলার ওয়াটার। অয়েলি স্কিনে অয়েল বেইজড ক্লিনজার ইউজ করা অনেকেই প্রেফার করেন না, সেক্ষেত্রে এটি একটি অ্যামেজিং অল্টারনেটিভ। মাইসেলার ওয়াটারে মূলত পিওর ওয়াটার ও মাইল্ড সারফেক্ট্যান্ট থাকে সেনসিটিভ অ্যান্ড একনে প্রন স্কিনেও ব্যবহার করা যায়❤️